
তুরস্কের আনাতোলিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে বৈঠকটি শুরু হয়ে রাত পৌনে ৮টায় শেষ হয়। এতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।
জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক বৈশ্বিক শীর্ষ সম্মেলন (কপ-৩১)-এর আনুষ্ঠানিক উদ্বোধনের ঠিক আগের দিন এই দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হলো। এর আগে কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ তুরস্কের আনাতোলিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সফরে তার সাথে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা: জুবাইদা রহমান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








