
তুরস্কের আনাতোলিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনাতোলিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ উচ্চপর্যায়ের বৈঠকটি শুরু হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিশিয়াল ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। এছাড়া, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলুও এ তথ্য নিশ্চিত করেন।
জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক বৈশ্বিক শীর্ষ সম্মেলন (কপ-৩১)-এর আনুষ্ঠানিক উদ্বোধনের ঠিক আগের দিন এই দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হলো। এর আগে কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ তুরস্কের আনাতোলিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সফরে তার সাথে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা: জুবাইদা রহমান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








