রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সংগৃহীত

রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে সোমবার সন্ধ্যায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

Advertisement

সোমবার (৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে ফার্মগেটে লাভলী পরিবহনের বাসটিতে আগুন দেয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদরদফতরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজীনা আক্তার বলেন, আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলে যায়।

পরে সন্ধ্যা ৭টা ৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলেও তিনি।

একই দিনে তেজগাঁও এলাকায় সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দু’টি ককটেল বিস্ফোরণ হয়।

তবে দুই ঘটনায়ই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইউএনবি