মোসলেহ উদ্দিন আহমদ
মোসলেহ উদ্দিন আহমদ। সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

Advertisement

সোমবার ডিএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১০ জন সহকারী পুলিশ কমিশনারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয়ার পর কর্মকর্তাদের দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার জনসেবায় সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, পদোন্নতি কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর মাধ্যমে নতুন ও বৃহত্তর দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস