
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদ করতে সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয়ের যুগ্মসচিব মো: আব্দুল হালিম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, দেশের ৬৪ জেলা এবং ক্যান্টনমেন্ট এলাকায় সংশোধনকারী কর্তৃপক্ষ হিসেবে ১৫০ জন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
প্রজ্ঞপনে বলা হয়েছে, ‘ভোটার তালিকা আইন-২০০৯ এর ১১ ধারা মোতাবেক প্রতিবছর ২ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত বা নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে ধারা ৩ এর দফা (জ)-এর অধীন ঘোষিত সময়কালের মধ্যে, নির্ধারিত পদ্ধতিতে ভোটার তালিকা হালনাগাদের বিধান মতে ৩১ অক্টোবর ২০০৮ বা তার পূর্বে যাদের জন্ম এমন ব্যক্তিদের মধ্যে ৩১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত যারা ডাটাবেইজে নিবন্ধিত হয়েছেন বা হবেন ভোটার তালিকা হালনাগাদপূর্বক তাদেরকে অন্তর্ভুক্ত করতে ভোটার তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে নির্বাচন কমিশন ভোটার এলাকা/অধিক্ষেত্রসমূহের খসড়া ভোটার তালিকার বিষয়ে নির্ধারিত ফরমে দাখিলকৃত দাবী (ফরম-৬), আপত্তি (ফরম-৭) ও সংশোধন (ফরম-৮) সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করার উদ্দেশ্যে সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ করেছে।’
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








