
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবকে একই বিভাগের সচিব ও এনবিআরের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় তাকে এ নিয়োগ দেয়া হয়েছে। অবসরে যাওয়ার আগে আহসান হাবিব নিজ ক্যাডারে প্রত্যাবর্তন করবেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








