
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানকে দেখতে সোমবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এসময় তিনি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রতিমন্ত্রীকে মঈন খানের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন। মন্ত্রীর স্ত্রী অ্যাডভোকেট রোকসানা খন্দকার হাসপাতালে উপস্থিত ছিলেন।
শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত জটিলতা নিয়ে গত বুধবার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মঈন খান। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








