আইজিপি আলী হোসেন ফকির, ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য, পুলিশের ক্রসফায়ার, কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম, বাংলাদেশ পুলিশ
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির। সংগৃহীত

সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পুলিশ পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির।

Advertisement

সোমবার রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন রয়েছে। স্বাধীনতা আছে বলে যা ইচ্ছা, তা করা যাবে না।’

আইন নিজের হাতে তুলে না নেয়ার আহবান জানিয়ে আইজিপি বলেন, ‘কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোও ঠিক নয়।’

এদিকে, পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সাথে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন তিনি।

আইজিপি জানান, ‘গত দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।’