পররাষ্ট্র মন্ত্রণালয়
পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়া দিগন্ত গ্রাফিক্স

মক্কায় মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকরের যে খবর দিয়েছে সৌদি কর্তৃপক্ষ, তা জানানো হয়নি বাংলাদেশ মিশনকে। গণমাধ্যমে খবর আসার পর অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলা ও আদালতের রায়ের বিস্তারিত তথ্য চেয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।

Advertisement

বৃহস্পতিবার জেদ্দার পররাষ্ট্র দফতরে এই চিঠি পাঠানোর তথ্য দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দা কনস্যুলেটের কর্মকর্তারা। 

জেদ্দা কনস্যুলেটের কর্মকর্তা বলেন, গণমাধ্যমে যে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা বলা হচ্ছে, তাদের বিচার চলা বা মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে কোনো কূটনৈতিক পত্র বা তথ্য দূতাবাসকে জানা‌নো হয়‌নি।

উল্লেখ্য, মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে গত বুধবার নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আক্তার না‌মের দুই বাংলা‌দে‌শীর মৃত্যুদণ্ড কার্যকর করার তথ‌্য দি‌য়ে‌ছে সৌ‌দির গণমাধ‌্যম।