পররাষ্ট্র মন্ত্রণালয়
পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়া দিগন্ত গ্রাফিক্স

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হাউছি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একইসাথে এসব হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলেও দাবি করেছে ঢাকা।

Advertisement

শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে।’

বাংলাদেশ অবিলম্বে এসব হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। বাসস