
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ভারত-বাংলাদেশের অসম চুক্তি ও পানি বণ্টন নিয়ে ফেসবুকে দেয়া তার একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হলের একটি কক্ষে তাকে ডেকে নেয়। রাতভর নির্যাতনের শিকার হয়ে সেখানেই আবরার মারা যান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








