
রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় ব্র্যাকের সাথে নতুন একটি বহুবছর মেয়াদি চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া। চুক্তির আওতায় ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৫৫ কোটি টাকা) সহায়তা দেয়া হবে।
বুধবার (৭ অক্টোবর) অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
চুক্তির আওতায় কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন, শিক্ষা, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন ও সুরক্ষা কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ের অংশীদার সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সহায়তার পরিধি আরো বাড়ানো হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আসাদুল হাবিব দুলু বলেন, রোহিঙ্গা সঙ্কট শুধু বাংলাদেশের উদ্বেগের বিষয় নয়, এটি একটি আন্তর্জাতিক মানবিক সঙ্কট। মানবিক দায়িত্ববোধ থেকে বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে।
ত্রাণমন্ত্রী বলেন, রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় বাংলাদেশের মানবিক প্রচেষ্টাকে অস্ট্রেলিয়ার অব্যাহত সহযোগিতা আরো শক্তিশালী করবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেনও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








