
আন্তর্জাতিক জাস্টিস সামিটে অংশ নিতে বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন বাংলাদেশের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান।
স্থানীয় সময় মঙ্গলবার ইস্তাম্বুল বিমানবন্দরে তাকে স্বাগত জানান তুরস্কের বিচার মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার সেদাত আয়্যিলদিজ।
বিমানবন্দরে সিরিয়ার বিচারমন্ত্রী ড. মাজহার আল-ওয়াইসের সাথেও সাক্ষাৎ করেন বাংলাদেশের আইনমন্ত্রী। এ সময় দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা মতবিনিময় করেন।
দুই মন্ত্রীর আলোচনায় বাংলাদেশ ও সিরিয়ার জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব এবং মুসলিম ভ্রাতৃত্ববোধের বিষয়টিও গুরুত্ব পায়।
ইস্তাম্বুলে ৮ ও ৯ অক্টোবর ‘আন্তর্জাতিক জাস্টিস সামিট-ইস্তান্বুল, ২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্বের ৭৫টি দেশের বিচারমন্ত্রী, বিচারক, আইনবিদ এবং বিচার ও আইনসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন।
সামিটের উদ্বোধনী অধিবেশনে সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য দেবেন আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








