
জরুরি পাইপলাইন মেরামত কাজের জন্য আগামীকাল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (৭ অক্টোবর) গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানটি এক বার্তায় এ তথ্য জানায়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগারগাঁও, তালতলার পশ্চিমাংশ, শেওড়াপাড়ার পশ্চিমাংশ, কাজীপাড়ার পশ্চিমাংশ, মিরপুর-১০-এর পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া কল্যাণপুর থেকে মিরপুর-১ গামী সড়কের ডান পাশের এলাকাও এই আওতার মধ্যে থাকবে। এ সময়ে এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকরা গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত থাকবেন।
তিতাস আরো জানিয়েছে, জরুরি মেরামত কাজ চলাকালে সংশ্লিষ্ট এলাকার পাশাপাশি তৎসংলগ্ন এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। একইসাথে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








