সাব-রেজিস্ট্রার বদলি, লটারির মাধ্যমে বদলি, আইন মন্ত্রণালয়, ঢাকা জেলার সাব-রেজিস্ট্রার, সাব-রেজিস্ট্রার, সাব-রেজিস্ট্রার পদায়ন, ঢাকা ‘এ’ ক্যাটাগরি, সাব-রেজিস্ট্রার নিয়োগ
অনুষ্ঠানে আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান। সংগৃহীত

সাব-রেজিস্ট্রার বদলিতে অনিয়ম ও দুর্নীতি দূর করতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করেছে আইন মন্ত্রণালয়।

Advertisement

মঙ্গলবার সকালে মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে ঢাকা জেলার ‘এ’ ক্যাটাগরির ১৮টি সাব-রেজিস্ট্রার পদে লটারির মাধ্যমে ১৮ জনকে পদায়নের জন্য নির্বাচন করা হয়েছে।

লটারির মাধ্যমে ঢাকায় পদায়নের জন্য মনোনীতরা হয়েছেন যারা-

১) মো: গোলাম মোর্তজা, সাব-রেজিস্ট্রারের কার্যালয় রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
২) অমায়িক বাবু, সাব-রেজিস্ট্রারের কার্যালয়, সদর, সাতক্ষীরা।
৩) ফরিদা আক্তার সাব-রেজিস্ট্রারের কার্যালয়, চিতোষী, চাঁদপুর।
৪) অজয় কুমার সাহা, সাব-রেজিস্ট্রারের কার্যালয়, সদর, চুয়াডাঙ্গা।
৫) অমিত মঙ্গল চাকমা, সাব-রেজিস্ট্রারের কার্যালয়, সাতকানিয়া, চট্টগ্রাম।
৬) মো: রাসেল মল্লিক, সাব রেজিস্ট্রারের কার্যালয়, সদর, কুষ্টিয়া।
৭) গোবিন্দ সাহা, সাব-রেজিস্ট্রারের কার্যালয়, মনোহরদী, নরসিংদী।
৮) মো: মাসুম, সাব-রেজিস্ট্রারের কার্যালয়, নাজিরপুর, পিরোজপুর।
৯) এস এম আবু মুসা, সাব-রেজিস্ট্রারের কার্যালয়, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
১০) নাজনিন জাহান, সাব-রেজিস্ট্রারের কার্যালয়, শ্যামনগর, সাতক্ষীরা।
১১) মোহাম্মদ হানিফ, সাব-রেজিস্ট্রারের কার্যালয়, দাউদকান্দি, কুমিল্লা।
১২) মনীষা রায়, সাব-রেজিস্ট্রারের কার্যালয়, পীরগঞ্জ, ঠাকুরগাঁও।
১৩) সিং মং থোয়াই, সাব-রেজিস্ট্রারের কার্যালয়, গাছবাড়িয়া, চট্টগ্রাম।
১৪) রাজিব মজুমদার, সাব-রেজিস্ট্রারের কার্যালয়, গোপালপুর, টাঙ্গাইল।
১৫) আলী আজগর, সাব-রেজিস্ট্রারের কার্যালয়, সদর, মুন্সিগঞ্জ।
১৬) শর্মিলা আহমেদ শম্পা, সাব-রেজিস্ট্রারের কার্যালয়, ঘিওর, মানিকগঞ্জ।
১৭) আমিনা বেগম, সাব-রেজিস্টারের কার্যালয়, সদর, যশোর।
১৮) টিনু চাকমা, সাব-রেজিস্ট্রারের কার্যালয়, ফটিকছড়ি, চট্টগ্রাম।