
মধ্যরাতে নিজে গাড়ি চালিয়ে রাজধানীর মিরপুর-১০ এলাকা পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো: শফিকুল ইসলাম খান।
সোমবার (৫ অক্টোবর) মধ্যরাতে মিরপুর-১০ এলাকায় হকার উচ্ছেদ-পরবর্তী পরিস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু পরিস্থিতি, বৃক্ষরোপণ কর্মসূচি ও ড্রেন ব্যবস্থার সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে হকার উচ্ছেদের পরও থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগগুলো বিচ্ছিন্নের নির্দেশ দেন তিনি। পাশাপাশি হকারদের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সেখানে বৃক্ষরোপণ কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।
এ সময় বিভিন্ন ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ড্রেন ব্যবস্থা সংস্কার, ডাস্টবিন স্থাপন এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে বিভিন্ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন প্রশাসক।
মিরপুর-১০ থেকে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রোরেলের পিলার ও আশপাশের দেয়াল থেকে অবৈধ পোস্টার ও লিফলেট অপসারণের পর সিটি করপোরেশনের উদ্যোগে গ্রাফিতি অঙ্কনের বিভিন্ন দিকও পর্যালোচনা করেন তিনি।
মিরপুর-১০ এলাকায় হকার উচ্ছেদ-পরবর্তী পরিবেশ, পরিচ্ছন্নতা, ড্রেনেজ ও নগর ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় সরেজমিনে দেখতে এই পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক। ডিএনসিসি প্রশাসক মিরপুর-১০ এলাকাকে সুন্দর, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগর হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








