এমদাদুল হক চৌধুরী
এমদাদুল হক চৌধুরী। সংগৃহীত

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: এমদাদুল হক চৌধুরীকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়ন করেছে সরকার।

Advertisement

সোমবার (৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো: এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়েই ভারপ্রাপ্ত সচিব হিসেবে প্রশাসনিক ও দাফতরিক দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে। বাসস