
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নেয়ার একটি ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ছবিটি শেয়ার করেন তিনি।
ছবিটি গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে আয়োজিত নৈশভোজের।
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়া বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার স্ত্রী জুবাইদা রহমানও অংশ নেন।
জাতিসঙ্ঘের সদস্যদেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের জীবনসঙ্গীরা ওই নৈশভোজে উপস্থিত ছিলেন।
এর আগে, একই দিন সকালে জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেয়া প্রাতরাশেও তারেক রহমান ও জুবাইদা রহমান অংশ নেন।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








