ড. আবদুল মঈন খান, এলজিআরডি মন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান। সংগৃহীত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

Advertisement

সম্প্রতি এক শোকবার্তায় মন্ত্রী বলেন, তৌফিক ইমরোজ খালিদীর আকস্মিক মৃত্যু দেশের গণমাধ্যম অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশের সংবাদসেবাকে ডিজিটাল যুগে এগিয়ে নিতে এবং অনলাইন সাংবাদিকতার বিকাশে তার গুরুত্বপূর্ণ অবদান স্মরণীয় হয়ে থাকবে।

মন্ত্রী মরহুমের বিদেহী রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। সূত্র : বাসস