বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬, প্রধানমন্ত্রী তারেক রহমান, বে অব বেঙ্গল কনভারসেশন, বে অব বেঙ্গল সংলাপ, বঙ্গোপসাগর সংলাপ, সিজিএস, আন্তর্জাতিক সংলাপ
বে অব বেঙ্গল কনভারসেশনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত

আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি যোগ দেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সংলাপ ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে।

‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচারস : নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রিরিটেন’ প্রতিপাদ্যে এবারের আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অধিবেশনে প্রধান বক্তা হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেবেন।

সংলাপে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক ও অন্যান্য প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এবারের বিভিন্ন অধিবেশনে ভূরাজনীতি ও নিরাপত্তা, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্য ও যোগাযোগ, জলবায়ু, গণতন্ত্র ও সুশাসন এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলের কৌশলগত গুরুত্ব নিয়ে আলোচনা হবে।