
বাংলার যে কৃষ্টি সেই কৃষ্টির দীর্ঘ ১৭ বছর করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান। কৃষ্টির সাথে পরিচিত হওয়ার কথাও জানান তিনি।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিশ্ব শান্তি দিবস উপলক্ষে অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
মঈন খান বলেন, শিল্পকলা মানুষের জীবনের অঙ্গ হিসেবে পৃথিবীতে কোনো ভৌগোলিক সীমারেখা রাখে না। শিল্পকলা ও সংস্কৃতি বিশ্বের শান্তির সবচেয়ে শক্তিশালী বাহন। সংস্কৃতি পৃথিবীর সকল সঙ্ঘাত বন্ধের সক্ষমতা রাখে, তাই শিল্পের পাশাপাশি সংস্কৃতিতে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে ‘শান্তি’। উদার মনোভাব নিয়ে বাংলাদেশে উদাহরণ সৃষ্টি করে; শান্তির মাধ্যমে সারা বিশ্বে একটি সুষম ও সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে আহ্বান জানান ড. আব্দুল মঈন খান।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








