তৌফিক ইমরোজ খালিদী
তৌফিক ইমরোজ খালিদী । সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ ডটকম-এর প্রধান সম্পাদক ও সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। 

Advertisement

শুক্রবার (২ অক্টোবর) লন্ডনের একটি হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে খালিদীকে লন্ডনের একটি হাসপাতালে নেয়া হয়। শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বাসস