দরবারে বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
দরবারে বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নয়া দিগন্ত

বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্যের উদ্দেশে সেনাবাহিনী প্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ সেনাবাহিনী অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
 
দরবারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাসদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা দেন।
 
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও সার্বিক অগ্রযাত্রায় সরকারের সহযোগিতার কথা উল্লেখ করেন সেনাপ্রধান। এ জন্য তিনি বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
 
দরবারে সেনাসদস্যদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখা এবং বাহিনীর সক্ষমতা আরো বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়।