
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জেলার ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজে একটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন।
বিকেল পৌঁনে ৪টার দিকে কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী এই কর্মসূচি উদ্বোধন এবং একইসাথে ছাত্রীদের মাঝে খেলাধুলার সরঞ্জাম বিতরণ করেন।
অনুষ্ঠানে তারেক রহমান ছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে তাদের সাথে কথা বলেন।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে, প্রধানমন্ত্রী ফেনীর পরশুরামে মুহুরি-কোহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের (প্রথম পর্যায়) পুনর্বাসন এবং মুহুরি নদী খনন কর্মসূচি উদ্বোধন করেন। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








