
বাংলাদেশ বিমান বাহিনীর ২০২৫ সালের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার)-দের মাঝে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা তুলে দেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
অসাধারণ পেশাদারিত্ব, দক্ষতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে কর্মজীবনে অর্পিত দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের জন্য নির্বাচিত সাতজন শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যকে এই ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে ট্রফি ও সনদপত্র বিতরণ শেষে বিমান বাহিনী প্রধান উপস্থিত সকলের উদ্দেশে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি সম্মাননাপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানান এবং তাদের এই সম্মাননা কর্মক্ষেত্রে সফলতার স্বীকৃতিস্বরূপ যা অন্যান্যদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী বিমান বাহিনী প্রধানগণ, বিভিন্ন ঘাঁটি বা ইউনিটের এয়ার অধিনায়কগণ, বিমান সদরের পরিচালকগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ঘাঁটি থেকে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








