
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এবং নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহীকে গ্রেফতার করেছে রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
রুহীর ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বাসস








