মালয়েশিয়া, চিফ হুইপ
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ইন্টারনেট

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ব্যক্তিগত সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

Advertisement

আজ সোমবার বেলা ১২টা ১০ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-১০৩ ফ্লাইটযোগে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেন।

সংসদ সচিবালয় জানায়, চিফ হুইপ একা নন, সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ও পুত্র। এটি সম্পূর্ণই তার ব্যক্তিগত সফর।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি ব্যক্তিগত সফর শেষে আগামী ২৫ সেপ্টেম্বর দেশে প্রত্যাবর্তন করবেন।