
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে একটি বগি পুড়ে গেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের গণমাধ্যম শাখার কর্মকর্তা আবু তালহা বিন জসিম গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। আগুন নিভে গেছে; এখন শুধু ধোঁয়া আছে।’
আগুন কীভাবে লেগেছে, নাকি এটি নাশকতার ঘটনা- তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা রেলওয়ে থানার ওসি বলেন, ‘আগুন লেগেছে। তবে কীভাবে বা কারা লাগিয়েছে, সেটা এখনই বলা যাচ্ছে না।’
উল্লেখ্য, নেত্রকোনার মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস প্রতিদিন রাত ১০টা ১৫ মিনিটে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যায়।







