গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
নয়া দিগন্ত অনলাইন1 মিনিটে পড়ুন
গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীতজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুম হওয়া ছাত্রদল নেতা মো: আলামিনের অসুস্থ মায়ের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংগঠনের একটি প্রতিনিধিদল বুধবার (১৬ সেপ্টেম্বর) আলামিনের বাসায় যায়।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
সংগঠনের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গুম হন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো: আলামিন।
তার মা জেসমিন বেগম দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। এ খবর জানতে পেয়ে প্রধানমন্ত্রী তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে জেসমিন বেগমের খোঁজ নেয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে আজ সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আলামিনের বাসায় যায়।
তারা জেসমিন বেগমের শারীরিক অবস্থার খোঁজ নেন, তার চিকিৎসার বিষয়ে কথা বলেন এবং প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ।
সূত্র : বাসস