
স্নোটেক্স গ্রুপের সিস্টার কনসার্ন সারা লাইফস্টাইল আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে তাদের নতুন শীতকালীন কালেকশন উন্মোচন করেছে। মূল কালেকশনের পাশাপাশি ব্র্যান্ডের তারুণ্যমুখী ওয়েস্টার্ন ফ্যাশন লাইন ‘DHEU – My Wave’-ও এসেছে সমসাময়িক শীতের পোশাক নিয়ে, যা পরিবারের সকল সদস্যের চাহিদা পূরণ করবে।
সারা লাইফস্টাইলের এবারের শীতকালীন কালেকশনে রয়েছে জ্যাকেট, সোয়েটশার্ট, শার্ট, ডেনিম ওয়্যার, ট্রাউজার, জোগার্স, শাল ও কমফোর্টার। দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে বাইরের কার্যক্রম—সব ক্ষেত্রেই আরাম ও স্টাইলের সমন্বয় রাখা হয়েছে।
অন্যদিকে ঢেউ তরুণদের জন্য নিয়ে এসেছে ডেনিম জ্যাকেট, বোমার জ্যাকেট, হুডি, ওভারসাইজড শার্ট, কার্গো প্যান্ট এবং কোঅর্ডিনেটেড সেটসহ ট্রেন্ডি ওয়েস্টার্ন পোশাক।
উভয় লাইনেই মূল্য রাখা হয়েছে সাশ্রয়ী। পুরুষদের শীতকালীন পোশাক শুরু হচ্ছে ৬৯০ টাকা থেকে এবং জ্যাকেট পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত। নারীদের পোশাক শুরু ৫৯০ টাকা থেকে, জ্যাকেটের দাম সর্বোচ্চ ২ হাজার ২৯০ টাকা। শিশুদের শীতবস্ত্র মিলছে ৪৯০ টাকা থেকে এবং জ্যাকেট সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত। কমফোর্টার পাওয়া যাচ্ছে ১ হাজার ৭৯০ টাকা থেকে ২ হাজার ১৯০ টাকার মধ্যে।
সারা লাইফস্টাইলের পরিচালক শরিফুন রীবা বলেন, ‘আমাদের সব পরিকল্পনার কেন্দ্রে থাকেন ক্রেতারা। আকর্ষণীয় ডিজাইন, নির্ভরযোগ্য মান এবং সাশ্রয়ী মূল্যের মাধ্যমে মানসম্মত ফ্যাশন সবার নাগালে রাখতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। এ মৌসুমে সারা ও ঢেউ একসাথে পরিবার এবং তরুণ প্রজন্মের জন্য স্টাইল, আরাম ও মূল্যবোধের সমন্বয় তুলে ধরেছে।’
গুণগত মান ও সাশ্রয়ী মূল্যে পারিবারিক ফ্যাশনের বিশ্বস্ত ঠিকানা হিসেবে সারা লাইফস্টাইল ইতোমধ্যে ক্রেতাদের আস্থা অর্জন করেছে। পাশাপাশি ‘ঢেউ – মাই ওয়েভ’ আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং সহজলভ্য গ্লোবাল স্টাইলের প্রচার করে বাংলাদেশে ওয়েস্টার্ন ফ্যাশনকে নতুন মাত্রা দিয়ে চলেছে।
সারা ও ঢেউয়ের সম্পূর্ণ শীতকালীন কালেকশন এখন সারাদেশের সারা লাইফস্টাইল আউটলেট এবং অনলাইনে www.saralifestyle.com-এ পাওয়া যাচ্ছে।
ঢেউয়ের পূর্ণাঙ্গ কালেকশন দেখতে ভিজিট করুন : https://saralifestyle.com/dheu।
সারা লাইফস্টাইলের সাথে যুক্ত থাকুন ফেসবুক (facebook.com/saralifestyle.bd) ও ইনস্টাগ্রামে (instagram.com/saralifestyle.bd)।
ঢেউ–মাই ওয়েভ-এর আপডেট পেতে ফলো করুন ফেসবুক (facebook.com/dheumywave) ও ইনস্টাগ্রাম (instagram.com/dheumywave)।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








