এলজিইডিতে আইইউটির শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রিলিকের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
এলজিইডিতে আইইউটির শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রিলিকের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। সংগৃহীত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) আয়োজনে এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) সার্বিক তত্ত্বাবধানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রোগ্রামের আওতায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর সিভিল ও এনভায়রনমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের ২৫ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রিলিকের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাজধানীর আগারগাঁও এলজিইডি সদর দফতরের চারতলার সেমিনার কক্ষে এর আয়োজন করা হয়।

তিন সপ্তাহব্যাপী (১৩ সেপ্টেম্বর-৪ অক্টোবর) আয়োজিত প্রশিক্ষণে এলজিইডির অধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক)-এর আওতায় চলমান কাজ এবং জলবায়ু সম্পর্কিত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ধরনের তথ্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়।

প্রশিক্ষণটি উদ্বোধন করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক কাজী সাইফুল কবীর। এসময় এলজিইডির সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণ ইউনিটের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুস সবুর উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল ও ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার স্পেশালিস্ট সাদেকুর রহমান ভূইয়া।
বিজ্ঞপ্তি