বাকৃবিতে অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড পেলেন ৮ কৃতী শিক্ষার্থী

 বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডক্টর অব ভেটেরিনারি (ডিভিএম) ৬০তম ব্যাচের ২৩তম ইন্টার্নশিপের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় কৃতী শিক্ষার্থীদের অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড-২০২৬ দেয় হয়। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই আয়োজন করা হয়।
এ বছর ভেটেরিনারি সায়েন্স অনুষদের ২০২০-২১ সেশনের ডিভিএম ৬০তম ব্যাচের ১৭৯ শিক্ষার্থী ইন্টর্নশিপে অংশগ্রহণ করছেন। এর মধ্যে বিশ্বের চারটি দেশে ৩৫ জন ইন্টার্নশিপ করছেন। এর মধ্যে মালয়েশিয়াতে ১৬ জন, থাইল্যান্ডে ১২ জন, জাপানে চারজন এবং নেপালে তিনজন শিক্ষার্থী ইন্টার্নশিপে করছেন। এ ছাড়াও অনুষ্ঠানে সেরা সিজিপিএ প্রাপ্ত ২০১৯-২০ সেশনের ডিভিএম-৫৯তম ব্যাচের ৮ কৃতী শিক্ষার্থীকে অ্যকাডেমিক অ্যাওয়ার্ড-২০২৬ দেয়া হয়। তারা হলেন- নুরুন লায়লা শাওন, মোছা: সাবরিনা ইয়াসমিন নুপুর, মোছা: ফাহমিদা সুলতানা জোনাকি, আফসানা মিমি, মোছা: আখি আক্তার শিলা, নওরিন জান্নাত, মো: মোরসালিন এবং মোছা: সালমা খাতুন। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাকৃবি ভিসি অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি ছিলেন কৃষি অনুষদের ডিন ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডিন ও ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো: বাহানুর রহমান।