
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় গতিশীল ও আধুনিক করতে পাঁচটি নতুন কন্টেইনার ক্যারিয়ার ট্রাক উদ্বোধন করেছেন ডিএনসিসির প্রশাসক মো: শফিকুল ইসলাম খান । গতকাল সকালে গাবতলীর প্রস্তাবিত কাঁচা বাজারে ডিএনসিসির পরিবহন ডিপোতে প্রধান অতিথি থেকে তিনি এই ক্যারিয়ার ট্রাকের উদ্বোধন করেন । এ সময় প্রশাসক বলেন , অতি বৃষ্টিপাতের ফলে এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয় না । ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংস্কার কার্যক্রম চলমান থাকায় ও কার্যকরী পদক্ষেপ বাস্তবায়ন করার ফলে এই সমস্যার সমাধান হয়েছে । এ ক্ষেত্রে আমরা প্রায় সফলতা অর্জন করেছি । প্রশাসক জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসা বাড়ির বর্জ্য দ্রুত অপসারণ করে এসটিএস এর মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক করার জন্য পাঁচটি ক্যারিয়ার ট্রাক উদ্ধোধন করা হলো । প্রশাসক নতুন ট্রাকের উদ্বোধন করার পর নিজে একটি ট্রাক চালিয়ে পরীক্ষা করেন। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হুমায়ুন কবির, প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল রাকিব হাসান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল এম ইমরুল কায়েসহ উত্তর সিটি করপোরেশনের বিভাগীয় কর্মকর্তা ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








