
জাপানের এহিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কোজো ওয়াতানাবের নেতৃত্বে ইয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তরু ওয়াতানাবে, ড. মাসেতেরু নিশিয়েমা এবং ইউমা হায়াশি রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির রুটিন দায়িত্বে থাকা প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা জাপান সায়েন্স অ্যান্ড টেকনোলজি এজেন্সি এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন ‘ঢাকা মহানগর এলাকায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স জনিত স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণে পানির গুণগত মান পর্যবেক্ষণ ও পরিশোধন প্রযুক্তি’ শীর্ষক প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। বৈঠকে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, পানির গুণগত মান পর্যবেক্ষণ, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি মোকাবেলায় কার্যকর প্রযুক্তি প্রয়োগ এবং প্রকল্পের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়। একই সাথে ঢাকা মহানগর এলাকার পানিতে এএমআর-সংশ্লিষ্ট স্বাস্থ্যঝুঁকি শনাক্তকরণ ও নিয়ন্ত্রণে গবেষণাভিত্তিক উদ্যোগ জোরদারের বিষয়েও আলোচনা হয়। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








