চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ‘৩৭ বছরের মানবসেবার পথচলা’- এই প্রত্যয়কে সামনে রেখে ১৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি এই বার্ষিকী উদযাপন করে। ১৯৮৯ সালের ১৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে আসছে। দীর্ঘ ৩৭ বছরের পথচলায় প্রতিষ্ঠানটি আধুনিক চিকিৎসা প্রযুক্তির সংযোজন, বিশেষায়িত চিকিৎসাসেবার সম্প্রসারণ এবং স্বাস্থ্যসেবার পরিবর্তিত চাহিদার সাথে সামঞ্জস্য রেখে সেবার পরিধি ও মান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ডা. এ কিউ এম মহসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক।  হাসপাতালের এই দীর্ঘ ও গৌরবময় পথচলায় অবদানের জন্য সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালকরা, শেয়ারহোল্ডার, চিকিৎসক, নার্স, মেডিক্যাল প্রফেশনাল, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একইসাথে দীর্ঘ দিন ধরে হাসপাতালের ওপর আস্থা ও সমর্থন রাখার জন্য রোগী, রোগীর স্বজন, শুভানুধ্যায়ী ও সেবাগ্রহীতাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। বিজ্ঞপ্তি।

Advertisement