
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির ১৩৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. আবু নোমান মো: রফিকুর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি ড. মো: আনোয়ার হোসাইন মোল্লা, ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী, অধ্যাপক ড. হাফিজ মুজতবা রিজা আহমাদ এবং মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক; ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান এবং ইভিপি ও শরিয়াহ সুপারভাইজরি কমিটির সচিব (ভারপ্রাপ্ত) মো: কবির আহমদ উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের বিভিন্ন বিনিয়োগ পণ্যের পিপিজি এবং শরিয়াহ পরিদর্শন প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া শরিয়াহ নীতিমালা যথাযথভাবে পরিপালনের মাধ্যমে ব্যাংকের কার্যক্রম পরিচালনা এবং গ্রাহকদের জন্য শরিয়াহ সম্মত ব্যাংকিং সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








