মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন পরিদর্শন করল জার্মান পার্লামেন্টারি ডেলিগেশন

জার্মানি ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা আরো গভীর করার সম্ভাবনা খুঁজতে জার্মানির ফেডারেল পার্লামেন্ট বুন্দেসটাগের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল শুক্রবার মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড) পরিদর্শন করেন। প্রতিনিধি দলকে স্বাগত জানান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। 
সংসদ সদস্য নিকলাস কাপে এর নেতৃত্বে প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন- সংসদ সদস্য কর্নেল (অব:) গেরল্ড অটেন, ইয়োহান সাটহফ এবং উরসুলা শাওস, সেইসঙ্গে জার্মান বুন্দেসটাগ প্রশাসনের সহায়ক কর্মকর্তা আনিয়া কাটেরিনা এলিজাবেথ বিনার্ট এবং দোভাষী ম্যাক্স ডরফ্লার। ওই প্রতিনিধি দলের সাথে ছিলেন বাংলাদেশে জার্মান ফেডারেল রিপাবলিকের মহামান্য রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎস, ইকোনমিক অ্যাটাশে অলগা নভিকোভ ভিনেন, হেড অব পলিটিকাল, প্রেস অ্যান্ড কালচার মনিকা রয়টার, পলিটিকাল অ্যান্ড প্রেস অফিসার মিফতাহুল জান্নাত এবং ইকোনমিক অ্যাফেয়ার্স অফিসার মেহরাব বিন তারেক। 
পরিদর্শনকালে মেঘনা গ্রুপের সদস্যরা জার্মান প্রতিনিধি দলকে এমআইইজেডের বিভিন্ন সুবিধা ঘুরিয়ে দেখান, বিশেষত জোনে অবস্থিত দু’টি জার্মান মালিকানাধীন কারখানা সিএইচটি বাংলাদেশ লিমিটেড এবং সিগওয়ার্ক বাংলাদেশ লিমিটেড। এমআইইজেডের অধিকাংশ কারখানাতেই জার্মান মেশিনারি ও প্রযুক্তি ব্যবহার করা হয়, যা দুই দেশের মধ্যে গভীর শিল্প সম্পর্কের প্রতিফলন। বিজ্ঞপ্তি।

Advertisement