ডিগ্রির পাশাপাশি পরকালের জন্যও নিজেদের প্রস্তুত করতে হবে

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, ডিগ্রি তোমাদের শেষ গন্তব্য নয়। এরপর সবাইকে চূড়ান্ত গন্তব্য আখিরাতের দিকে যেতে হবে। তাই এই জীবনের পাশাপাশি পরকালের জীবনেও ভালোভাবে চলার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। ভালো কাজের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করে পরিবার ও আইআইইউসির সুনাম অক্ষুণœ রাখার জন্যও তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। 
গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আইআইইউসির ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে ‘ফ্রেশার্স রিসেপশন অ্যান্ড ফেয়ারওয়েল-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী। 
বিশেষ অতিথি ছিলেন আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ইঞ্জিনিয়ার মো: রাজু আহমেদ এবং ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অ্যাসোসিয়েট প্রফেসর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন। 
এ ছাড়াও অনুষ্ঠানে ইটিইর অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। বক্তব্যে অতিথিরা শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সাফল্যের পাশাপাশি দক্ষতা অর্জন, নৈতিক মূল্যবোধ এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি।

Advertisement