
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিলেট জোনের দিনব্যাপী ‘টাউন হল মিটিং’ নগরীর গ্র্যান্ড সিলেটের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। এ সময় ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ সেলিম রহমান, পরিচালক ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ, আলহাজ মো: রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । গতকাল শনিবার আয়োজিত এ মিটিংয়ে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: আসাদুজ্জামান ভূঞা, মো: আমিনুল ইসলাম ভূঞা এবং সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ, উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান বলেন, ‘আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক দীর্ঘ পথচলায় গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে সাথে নিয়ে এগিয়ে এসেছে। বর্তমান সময়ে আমরা নতুন উদ্যমে আরো শক্তিশালী ও সুসংগঠিতভাবে সামনে এগিয়ে যেতে চাই। মানসম্মত ব্যবসা সম্প্রসারণ, আমানত বৃদ্ধি, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে ব্যাংকের অবস্থান আরও সুদৃঢ় করতে হবে। সর্বোপরি শরিয়াহর নীতি ও মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের প্রতিটি কার্যক্রম পরিচালনা করতে হবে।’ অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জিএসডি ইঞ্জিনিয়ার মো: হাবীব উল্লাহ। এ সময় প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেট জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম আমজাদ হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী টাউন হল মিটিংয়ে ব্যাংকের সিলেট অঞ্চলের ১৮টি শাখা এবং ১০টি উপশাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








