ডিআইইউতে প্লেসমেন্ট সেলিব্রেশন ডে অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের (সিডিসি) আয়োজনে শনিবার ‘প্লেসমেন্ট সেলিব্রেশন ডে ২০২৬’ উদযাপিত হয়েছে। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল- গত এক বছরে দেশি ও আন্তর্জাতিক স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরিপ্রাপ্ত সফল গ্র্যাজুয়েটদের পেশাগত সাফল্য উদযাপন করা, বিশ্ববিদ্যালয় ও এলামনাইদের মধ্যে দীর্ঘস্থায়ী ও শক্তিশালী সংযোগ  ও সেতুবন্ধন গড়ে তোলা এবং গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারী শীর্ষ নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে ‘বেস্ট এমপ্লয়ার’ বা সেরা নিয়োগকর্তা’ হিসেবে সম্মাননা প্রদান করা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ড. এম আর কবির, প্রোভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিডেটেডের নির্বাহী পরিচালক মো: মাহাবুবুল করিম ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নাদির বিন আলী। অনুষ্ঠানে ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো: সবুর খান ভার্চুয়ালি যুক্ত হয়ে গ্র্যাজুয়েটদের উদ্দেশে ভিডিও বার্তা প্রদান করেন। বিজ্ঞপ্তি।

Advertisement