স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন
রাজধানীর একটি হোটেলে স্টেপ সুজের নতুন পণ্য উদ্বোধন অনুষ্ঠান নয়া দিগন্ত


স্টেপ ফুটওয়্যার গত ১৪ সেপ্টেম্বর ঢাকা রিজেন্সি হোটেলে চারটি ক্যাটাগরিতে ৫৬টি সম্পূর্ণ নতুন পণ্যের আনুষ্ঠানিক উন্মোচন করেছে। নতুন পণ্যসম্ভারের মধ্যে রয়েছে এয়ারওয়াক, লাফিয়ে স্লাইড, স্পিডি স্লাইড ও কালার স্লøাইড। এখন থেকে স্টেপ স্লাইড ছেলেদের পাশাপাশি মেয়েরাও ব্যবহার করতে পারবেন। অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের চেয়ারম্যান আবদুস সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক শামিম কবির, পরিচালক তানজিনা আনোয়ার কবির, অভিনেত্রী নুসরাত ফারিয়া, স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও অভিনেতা তৌসিফ মাহবুবসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য এ অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা অ্যাড সাইন। বিজ্ঞপ্তি।