পবিত্র মক্কাকে ল্য করে ড্রোন হামলার অপচেষ্টার নিন্দা হেফাজতের

নিজস্ব প্রতিবেদক

Advertisement

পবিত্র মক্কা মোকাররমাকে ল্য করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ড্রোন হামলার অপচেষ্টার তীব্র নিন্দা, ােভ ও ধিক্কার প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
গতকাল এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, পবিত্র মক্কা ও মদিনা শরিফ বিশ্বের শতকোটি মুসলিমের ঈমানি কেন্দ্রবিন্দু, হৃদয়ের স্পন্দন ও আস্থার সর্বোচ্চ প্রতীক। মক্কা মোকাররমা ও বায়তুল্লাহর পবিত্রতা ও নিরাপত্তা রা করা সমগ্র মুসলিম উম্মাহর কাছে জীবনের চেয়েও মূল্যবান দায়িত্ব। পবিত্র হারামাইন শরিফাইনের সীমানাকে সামরিক সংঘাতের ল্যবস্তু বানানোর যেকোনো দুঃসাহস ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে চরম উসকানিমূলক পদপে এবং এটি সহ্যসীমার চূড়ান্ত লঙ্ঘন।
নেতৃদ্বয় আরো বলেন, রাজনৈতিক স্বার্থসিদ্ধি কিংবা সামরিক আধিপত্য বিস্তারের লড়াইয়ে ক্বাবা শরিফ ও পবিত্র মক্কা নগরীকে টেনে আনা এক জঘন্য অপরাধ, যা বিশ্বের প্রতিটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে তীব্র আঘাত হেনেছে। এ ধরনের ধৃষ্টতাপূর্ণ অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা যায় না। পবিত্র ভূমির মর্যাদা রায়  এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মুসলিম বিশ্বকে অবিলম্বে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
হেফাজত নেতারা ওআইসি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইয়েমেনসহ সমগ্র মধ্যপ্রাচ্যে রক্তয়ী সংঘাতের স্থায়ী অবসানে কার্যকর কূটনৈতিক পদপে গ্রহণের পাশাপাশি পবিত্র ভূমির নিরাপত্তা বিঘিœত করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি।
বিবৃতিতে নেতৃদ্বয় পবিত্র মক্কা-মদিনার নিরাপত্তার স্বার্থে সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং পবিত্র ভূমি রায় বিশ্ব মুসলিম উম্মাহকে সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার উদাত্ত আহ্বান জানান।