
মহানবী হজরত মুহাম্মদ সা:-এর সর্বোত্তম আদর্শ, পরিপূর্ণ কর্মময় জীবন ও তাঁর শিা-আদর্শ প্রচার, প্রসার ও অনুসরণের ল্েয গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটির উদ্যোগে বছরব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় ছয়টি বিষয়ে ৯টি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
কর্মসূচির প্রথম পর্বে আগামী ২৬ সেপ্টেম্বর ক্যালিগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। এ গ্রুপের বিষয় ‘আরবিতে মুহাম্মদ সা:’। একই দিনে ‘খ’ গ্রুপের প্রতিযোগিতার বিষয় ‘সূরা আল-আহযাব’, আয়াত : ১০৭।
এ ছাড়া ওই দিন বাংলা ও ইংরেজি মাধ্যমে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপের বিষয় ‘মুহাম্মদ সা:-এর শৈশব’ এবং ‘খ’ গ্রুপের বিষয় ‘নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় মুহাম্মদ সা:’। যথাক্রমে প্রায় ৫০০ ও এক হাজার শব্দের মধ্যে রচনা লিখতে হবে। সেই সাথে অনুষ্ঠিত হবে ইসলামী জ্ঞান প্রতিযোগিতা। এতে ‘ক’ গ্রুপে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সমমান শিার্থী এবং ‘খ’ গ্রুপে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সমমান শিার্থীরা অংশ নিতে পারবে।
৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে কিরাত প্রতিযোগিতা। এতে শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্ররা অংশ নিতে পারবে। প্রতিযোগিতার জন্য নির্ধারিত বিষয় : সূরা আত-তাওবা, আয়াত : ১২৮-১২৯।
এরপর ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে আজান প্রতিযোগিতা। এতে ছাত্র ও সর্বসাধারণ অংশ নিতে পারবেন। তবে প্রতিযোগীদের আজান শুদ্ধ ও শ্রুতিমধুর হতে হবে।
বছরব্যাপী আয়োজনের শেষ পর্যায়ে ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘বই পড়া প্রতিযোগিতা’। এতে শিক্ষার্থী ও সর্বসাধারণ অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার জন্য নির্ধারিত বই ও প্রশ্ন থাকবে ‘আর রাহিকুল মাখতুম’ বই থেকে।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার প্রতিটি বিষয়ে প্রথম ছয় বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র দেয়া হবে।
প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের নির্ধারিত সময়ের কমপে ৩০ মিনিট আগে গুলশান সেন্ট্রাল মসজিদের দ্বিতীয় তলায় উপস্থিত হতে হবে। সেই সাথে পরিচয়পত্র /শিাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যয়নপত্র এবং এক কপি ছবিসহ প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে। প্রতিযোগিতার অন্তত তিন দিন আগে প্রতিযোগীর নাম, বাবার নাম, শ্রেণী, শিাপ্রতিষ্ঠানের নাম, গ্রুপ, বিষয় ও মোবাইল নম্বর নির্ধারিত বাক্সে জমা দেয়ার জন্য বলা হয়েছে। এ ছাড়া অনলাইনেও নিবন্ধনের সুযোগ রয়েছে।
বিস্তারিত তথ্য ও পরবর্তী আপডেট পেতে ভিজিট করুন : গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটির ওয়েবসাইট : মপসরংনফ.ড়ৎম। -বিজ্ঞপ্তি।







