শাহ্জালাল ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ আইবিসিএফের চেয়ারম্যান নির্বাচিত

ইসলামিক ব্যাংকগুলোর শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) ৬৭তম সভা গত বুধবার শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পর্ষদ সভাকে অনুষ্ঠিত হয়। ওই সভায় শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান, মোহাম্মদ ইউনুছ সভাপতিত্ব করেন। 
সভায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, মোহাম্মদ ইউনুছ আইবিসিএফের চেয়ারম্যান নির্বাচিত হন। সিনিয়র ভাইস-চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান বদিউর রহমান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। ওই সভায় আগামী দুই বছরের জন্য ফোরামের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। এ সময় সদস্য ব্যাংকগুলোর  পরিচালনা পর্ষদের সদস্যরা, ব্যবস্থাপনা পরিচালকসহ নিম্নোক্ত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন 
এনসিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নূরুন নেওয়াজ, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান ফিরোজুর রহমান, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ সাহিদ, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো: আলতাফ হুসাইন, আইবিসিএফের অনারারী সচিব নূরুল ইসলাম খলিফা, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: সিদ্দিকুর রহমান, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ, ঢাকা ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ, প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী, ঢাকা ব্যাংক পিএলসির ইসলামিক ব্যাংকিং ডিভিশনের প্রধান এসইভিপি মো: টিপু সুলতান, ব্যাংক এশিয়া পিএলসির ইসলামিক ব্যাংকিং ডিভিশনের এভিপি মো: আজাদ রহমান এবং আইবিসিএফ সহকারী সচিব, জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।