
নিজস্ব প্রতিবেদক
বিসিএস (সাধারণ শিা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক মো: হাফিজুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ত্ব বিভাগ থেকে সম্প্রতি পিএইচডি (ডক্টর অব ফিলোসফি) ডিগ্রি অর্জন করেছেন। গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় তাঁর এই ডিগ্রি অনুমোদন করা হয়। তাঁর গবেষণার শিরোনাম ছিল “প্রতœসূত্রের আলোকে ঢাকা জেলার সামাজিক ও সাংস্কৃতিক জীবন (১২০০-১৭৫৭খ্রি.)”। জাবি প্রতœতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজের তত্ত্বাবধানে তিনি এই গবেষণাকর্মটি সম্পন্ন করেন।
অধ্যাপক মো: হাফিজুর রহমান বাগেরহাট জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম ডা: মো: মুজিবুর রহমান ও মরহুমা মমতা রহমানের তৃতীয় সন্তান। বর্তমানে তিনি গোপালগঞ্জ সরকারি কলেজে ইতিহাস বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ, ঢাকা কলেজ, মাধ্যমিক ও উচ্চ শিা অধিদফতর এবং জাতীয় শিাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে- ইসলামের রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস, বাংলাদেশ : জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য, যুক্তরাষ্ট্রের ইতিহাস, মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ও সৌধ এবং মওলানা আবদুল হামিদ খান ভাসানী : জীবন ও কর্ম।







