মধুপুরে বিনামূল্যের পাঠ্যবই উদ্ধার, গ্রেফতার ১

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের মধুপুরে বিনামূল্যে শিার্থীদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা নবম ও দশম শ্রেণীর প্রায় ৮০০ কেজি ওজনের সরকারি পাঠ্যবই জব্দ করেছে মধুপুর থানা পুলিশ। এ ঘটনায় উপজেলার আলোকদিয়া ইউনিয়নের নরকোনা গ্রামের নওশের আলী ছেলে, মো: ইব্রাহীম হোসেন নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে আটক করে থানায় নেয়া হয়েছে। তার কাছ থেকে ২০২৫ শিাবর্ষের দুই হাজার ২৬২ পিস পাঠ্যবই জব্দ করা হয়েছে, যার আনুমানিক ওজন ৮০০ কেজি।
বুধবার সন্ধ্যায় উপজেলার নরকোনা এলাকায় এ ঘটনা ঘটে। ভ্যানে বইগুলো অন্যত্র নেয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ইব্রাহীমকে আটক করে পুলিশে খবর দেন। পরে মধুপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বইগুলো জব্দ এবং ইব্রাহীমকে হেফাজতে নেয়।
উদ্ধার করা বইয়ের মধ্যে রয়েছেÑ ‘ঊহমষরংয এৎধসসধৎ ধহফ ঈড়সঢ়ড়ংরঃরড়হ’ ৬০০ পিস, ‘বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি’ ৪৬৮ পিস, ‘গণিত’ ৩১২ পিস, ‘বাংলা সাহিত্য’ ১৫০ পিস এবং ‘বাংলা সহপাঠ’ ৪২০ পিস। সবগুলোই নবম ও দশম শ্রেণীর ২০২৫ শিাবর্ষের সরকারি পাঠ্যবই।
স্থানীয়দের দাবি, ইব্রাহীম হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি শিাপ্রতিষ্ঠানের বিনামূল্যের পাঠ্যবই সংগ্রহ করে ভাঙাড়ি হিসেবে বিক্রি করে  আসছিলেন। তবে এ অভিযোগের সত্যতা তাৎণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
আটক ইব্রাহীমের প্রাথমিক বক্তব্যের বরাত দিয়ে সংশ্লিষ্টরা জানান, মধুপুর উপজেলা মাধ্যমিক শিা অফিসের নৈশপ্রহরী তোফায়েল আহমেদ তার কাছে প্রতি কেজি ২০ টাকা দরে এসব বই বিক্রি করেছেন। তবে বই বিক্রির অনুমোদন বা বৈধতা ছিল কি না, তা জানা যায়নি।
এ দিকে বই বিতরণের দায়িত্বে থাকা অ্যাকাডেমিক সুপারভাইজার মো: মহিউদ্দীন দাবি করেন, তার অগোচরে নৈশপ্রহরী তোফায়েল আহমেদ এসব বই সরিয়ে থাকতে পারেন। অন্য দিকে ভাঙাড়ি ব্যবসায়ী ইব্রাহীম দাবি করেছেন, শিা অফিসের অনুমোদন সাপেইে তিনি বইগুলো সংগ্রহ করেছেন।
ঘটনার খবর পেয়ে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নঈম উদ্দীন ঘটনাস্থলে যান। পরে তাদের উপস্থিতিতে বইগুলো জব্দ করা হয় এবং ইব্রাহীমকে মধুপুর থানায় পাঠানো হয়।
মধুপুর উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বাবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি পাঠ্যবই কিভাবে গুদাম থেকে বাইরে গেল, কার মাধ্যমে গেল এবং এর সাথে কারা জড়িতÑ এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।