
মুন্সীগঞ্জ প্রতিনিধি
দেশের পরিবর্তনে মেধাবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো: নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, মেধাবীরাই দেশের ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি শিার্থীদের সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া দেশের কাক্সিক্ষত পরিবর্তন সম্ভব নয়।
গতকাল মুন্সীগঞ্জে এ+ পাওয়া শিার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইসলামী ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে মিরকাদিম পৌরসভার সানাই কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সকাল ৯টায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবিরের সভাপতি মো: রিফাত হোসেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, শিার্থীদের এখন থেকেই নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে সততার সাথে দেশের দায়িত্ব পালন করতে হবে। শুধু ভালো ফলাফল করলেই হবে না, ভালো মানুষও হতে হবে। একই সাথে মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল হওয়ার জন্য তিনি শিার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা আমির এ জেড এম রুহুল কুদ্দুস বলেন, শিার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্রী সংস্থা কাজ করছে। শিা জীবনে যেকোনো ভালো কাজে শিার্থীদের সহযোগিতায় ছাত্রশিবির ও ছাত্রী সংস্থা পাশে থাকবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কম্পিউটার প্রকৌশলী দিয়া মোহাম্মদ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সাবেক সভাপতি ডা: শাকিব হাসান বেলাল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস আব্দুল আলিম আরিফ।
এ সময় মুন্সীগঞ্জ কলেজের অধ্য বাইজিদ বোস্তামী, সদর উপজেলা জামায়াতের আমির মো: নুরুল আমিন সিকদার, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মো: মুজাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংবর্ধিত শিার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম জাহিদ।







