
শুটিংয়ের দৃশ্যকে অস্ত্রের মহড়া দিয়ে বিএনপি কর্মীদের চাঁদাবাজি দাবি করে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, শুটিংয়ের দৃশ্যকে অস্ত্রের মহড়া দিয়ে বিএনপি কর্মীদের চাঁদাবাজি দাবি করে অপপ্রচার শনাক্ত করা হয়েছে।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, বিএনপির কর্মীদের চাঁদাবাজি করার দাবিতে ছড়ানো ভিডিওটি মূলত সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল পশ্চিম বাজারের তুহিন বস্ত্রালয়ের সামনে এসকে শাহীন নামে একজন কন্টেন্ট ক্রিয়েটরের শুটিংয়ের দৃশ্য।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
সম্প্রতি বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে নানা বিষয়ে অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম নিয়মিত এ ধরনের ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট। সূত্র : বাসস







