
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এজিবি কলোনি কাঁচাবাজার পর্যন্ত সড়কের পাশের ফুটপাথ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল বুধবার ডিএসসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো: আবু আসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সড়কের পাশের ফুটপাথ দখল করে স্থাপিত বিভিন্ন অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। সেই সাথে পথচারীদের চলাচলের জন্য ফুটপাথ দখলমুক্ত করা হয়। নগরবাসীর নির্বিঘœ চলাচল নিশ্চিত করতে ফুটপাথ দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা ও স্থাপনা নির্মাণের বিরুদ্ধে নিয়মিত এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। বিজ্ঞপ্তি।






