সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ-এর নির্বাহী কমিটির ৭৮তম সভা গত সোমবার সন্ধ্যায় শাহ্থজালাল ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ড সচিবালয়ের ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ (প্রশাসন) ড. সৈয়দ সাখাওয়াতুল ইসলামের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। কমিটির চেয়ারম্যান এবং শাহ্থজালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো: আনোয়ার হোসাইন মোল্লা, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াদ মাহমুদ চৌধুরী, ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) মো: আলতাফ হুসাইন, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, যমুনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, এনসিসি ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক  এম শামসুল আরেফিন, প্রাইম ব্যাংক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: নাজিম এ চৌধুরী এবং ট্রাস্ট ব্যাংক উপব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন সরকার। কমিটির সদস্যসচিব ও বোর্ডের সেক্রেটারি জেনারেল (ভারপ্রাপ্ত) মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী সভা পরিচালনা করেন। বিজ্ঞপ্তি।